Skip to content

অংশ ২০: রিভিশন, আপিল ও রেফারেন্স · তৃতীয় অধ্যায়: বিকল্প বিরোধ নিষ্পত্তি

ধারা ৩০২ — বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে কর বিরোধ নিষ্পত্তির পদ্ধতি

Income Tax Act, 2023 · Section 302

আইনের মূল পাঠ

৩০২। (১) বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন প্রাপ্তির পর, সহায়তাকারী আবেদনের একটি অনুলিপি সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট প্রেরণ করিবেন এবং উক্ত বিষয়ে এবং ধারা ২৯৮ এর শর্তাবলি প্রতিপালিত হইয়াছে কিনা তৎমর্মে সেই বিষয়ে তাহার মতামত তলব করিবেন।

(২) যদি উপকর কমিশনার, উপ-ধারা (৩) এর দফা (গ)-এ উল্লিখিত অনুলিপি প্রাপ্তির পর, ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে শর্তপূরণ সম্পর্কে তাহার মতামত প্রদানে ব্যর্থ হন, তাহা হইলে সহায়তাকারী আবেদনে উল্লিখিত শর্তাদি প্রতিপালিত হইয়াছে মর্মে গণ্য করিতে পারিবেন।

(৩) সহায়তাকারী-

(ক) আবেদনকারী এবং কর কমিশনার বা কমিশনারের প্রতিনিধিকে নোটিশে উল্লিখিত তারিখে বিরোধ নিষ্পত্তির সভায় অংশগ্রহণের জন্য লিখিতভাবে অবহিত করিতে পারিবেন;

(খ) প্রয়োজন বিবেচনা করিলে, সময় সময়, সভা মুলতুবি করিতে পারিবেন;

(গ) বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে সভার পূর্বে বা সভায় উপকর কমিশনার বা আবেদনকারীর নিকট হইতে দলিল বা সাক্ষ্য-প্রমাণ তলব করিতে পারিবেন; এবং

(ঘ) উপযুক্ত বিবেচনা করিলে, আবেদন নিষ্পত্তির পূর্বে কোনো আয়কর কর্তৃপক্ষ দ্বারা অনুসন্ধান করাইতে পারিবেন।

(৪) সহায়তাকারী আবেদনকারী করদাতাকে এবং কমিশনারের প্রতিনিধিকে আলোচনা এবং সভার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে সম্মত হইবার জন্য সহায়তা প্রদান করিবেন।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

ADR আবেদন পেলে সহায়তাকারী উপকর কমিশনারের মত চাইবেন; ৫ কার্যদিবসে মত না দিলে শর্ত পূরণ হয়েছে গণ্য করা যায়। সহায়তাকারী সভা ডাকা, মুলতবি, দলিল তলব আর প্রয়োজনে অনুসন্ধান করাতে পারেন।

ধাপে ধাপে বুঝি

  1. ১উপ-ধারা (১) ও (২): আবেদনের কপি উপকর কমিশনারকে, ধারা ২৯৮ এর শর্ত পূরণ নিয়ে মত; ৫ কার্যদিবসে মত না এলে শর্ত পূরণ গণ্য হতে পারে।
  2. ২উপ-ধারা (৩): সভার নোটিশ, মুলতবি, দলিল বা সাক্ষ্য তলব, অনুসন্ধান।
  3. ৩উপ-ধারা (৪): আলোচনার মাধ্যমে সম্মতিতে পৌঁছাতে সহায়তা।

মনে রাখুন

  • উপকর কমিশনারের মতের জন্য ৫ কার্যদিবস।
  • সহায়তাকারীর সভা পরিচালনার ক্ষমতা।

উদাহরণ

  1. ১উপকর কমিশনার ৫ কার্যদিবসে ADR আবেদনের শর্ত নিয়ে কোনো মত দিলেন না; সহায়তাকারী শর্ত পূরণ হয়েছে ধরে সভা ডাকতে পারেন।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

প্রক্রিয়াগত সময়সীমা (৫ কার্যদিবস) দিয়ে কর বিভাগের নিষ্ক্রিয়তায় ADR আটকে না যাওয়া নিশ্চিত করা।

আয়কর আইনজীবীর দৃষ্টিতে

উপ-ধারা (২) এ “উপ-ধারা (৩) এর দফা (গ)” এর উল্লেখ আছে, যা প্রসঙ্গে (১) এর অনুলিপি বোঝায় বলে মনে হয়; খসড়ার অসংগতি হিসেবে বিবেচনা করুন।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.