Skip to content

অংশ ৫: আয় পরিগণনা · দ্বিতীয় অধ্যায়: চাকরি হইতে আয়

ধারা ৩৩ — পারকুইজিট, ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্য নির্ধারণ

Income Tax Act, 2023 · Section 33

আইনের মূল পাঠ

৩৩। আর্থিক মূল্যে প্রদেয় পারকুইজিট, ভাতা ও সুবিধা ব্যতীত অন্যান্য পারকুইজিট, ভাতা ও সুবিধার আর্থিক মূল্য নিম্নবর্ণিত সারণী মোতাবেক নির্ধারিত হইবে, যথা:-

সারণী

ক্রমিক নং

পারকুইজিট, ভাতা, সুবিধা, ইত্যাদি

নির্ধারিত মূল্য

(১)

(২)

(৩)

১।

আবাসন সুবিধা

(ক) আবাসনের ভাড়া সম্পূর্ণভাবে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত হইলে অথবা নিয়োগকর্তা কর্তৃক আবাসনের ব্যবস্থা করা হইলে আবাসনের বার্ষিক মূল্য;

(খ) হ্রাসকৃত ভাড়ায় প্রাপ্ত আবাসনের ক্ষেত্রে অনুচ্ছেদ (ক) অনুযায়ী নির্ধারিত ভাড়া এবং পরিশোধিত ভাড়ার পার্থক্য।

২।

মোটরগাড়ি প্রতি সুবিধা

১[(ক) ১৫০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক ১৫ (পনেরো) হাজার টাকা;

(খ) ১৫০০ সিসির অধিক কিন্তু ২০০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক ২০ (বিশ) হাজার টাকা;

(গ) ২০০০ সিসির অধিক কিন্তু ২৫০০ সিসি পর্যন্ত এইরূপ গাড়ির ক্ষেত্রে মাসিক ৩০ (ত্রিশ) হাজার টাকা;

(ঘ) ২৫০০ সিসির অধিক এইরূপ গাড়ির ক্ষেত্রে মাসিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা।]

৩।

অন্য কোনো পারকুইজিট, ভাতা বা সুবিধা

পারকুইজিট, ভাতা বা সুবিধার আর্থিক মূল্য বা ন্যায্য বাজার মূল্য।

সংশোধনী টীকা

  1. ১২০২৫–২৬এন্ট্রি অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৪১ ধারাবলে প্রতিস্থাপিত।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

নিয়োগকর্তা টাকা না দিয়ে সুবিধা দিলে, যেমন থাকার জায়গা বা গাড়ি, তার একটা টাকার মূল্য ধরে আয়ে যোগ করতে হয়। এই ধারার সারণিতে সেই মূল্য ঠিক করার নিয়ম দেওয়া আছে।

মনে রাখুন

  • আবাসন: নিয়োগকর্তা পুরো ভাড়া দিলে বা থাকার ব্যবস্থা করলে, বাসার বার্ষিক মূল্য আপনার আয়। কম ভাড়ায় থাকলে, বার্ষিক মূল্য আর আপনার দেওয়া ভাড়ার পার্থক্য আপনার আয়।
  • গাড়ির সুবিধা (প্রতি গাড়ি, মাসিক): ১৫০০ সিসি পর্যন্ত ১৫,০০০ টাকা; ১৫০০–২০০০ সিসি ২০,০০০ টাকা; ২০০০–২৫০০ সিসি ৩০,০০০ টাকা; ২৫০০ সিসির বেশি ৫০,০০০ টাকা।
  • অন্য যেকোনো সুবিধা: তার আর্থিক মূল্য বা ন্যায্য বাজারমূল্য।

উদাহরণ: গাড়ি ও বাসার সুবিধা

  1. ১জনাব রফিক অফিস থেকে ১৮০০ সিসির একটি গাড়ি পুরো বছর ব্যবহার করেন। মাসিক মূল্য ২০,০০০ টাকা, তাই বছরে ২০,০০০ × ১২ = ২,৪০,০০০ টাকা তার আয়ে যোগ হবে।
  2. ২কোম্পানি তাকে একটি ফ্ল্যাট দিয়েছে, যার বার্ষিক মূল্য ৩,০০,০০০ টাকা। তিনি বছরে ১,২০,০০০ টাকা ভাড়া দেন। আয়ে যোগ হবে ৩,০০,০০০ − ১,২০,০০০ = ১,৮০,০০০ টাকা।

প্র্যাকটিশনারের পরামর্শ

গাড়ির সিসি আর কত মাস গাড়ি পেয়েছেন, তা নিয়োগপত্র বা অফিসের চিঠিতে লিখিত রাখুন। মাঝপথে গাড়ি বদল হলে মাসভিত্তিক হিসাব করুন।

সাম্প্রতিক পরিবর্তন

গাড়ির সুবিধার হার অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ দিয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.