Skip to content

অংশ ৫: আয় পরিগণনা · দশম অধ্যায়: হিসাবরক্ষণ পদ্ধতি

ধারা ৭২ — হিসাবরক্ষণ পদ্ধতি

Income Tax Act, 2023 · Section 72

আইনের মূল পাঠ

৭২। (১) এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, একজন ব্যক্তির আয়কে নিয়মিতভাবে প্রয়োগকৃত হিসাবরক্ষণ পদ্ধতি অনুসারে পরিগণনা করিতে হইবে।

(২) যেইক্ষেত্রে একজন ব্যক্তি মনে করেন যে, হিসাব পদ্ধতিতে কোনো পরিবর্তন প্রয়োজন, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তি অভিষ্ট পরিবর্তন সম্পর্কে উপকর কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন এবং এইরূপ আবেদন প্রাপ্তির পর উপকর কমিশনার করদাতার আয় স্পষ্টভাবে প্রতিফলনের জন্য প্রয়োজনীয় পরিবর্তন অনুমোদন করিতে পারিবেন।

(৩) বোর্ড, বিধি দ্বারা, কোনো ব্যবসা, বা কোনো শ্রেণির ব্যবসা, বা অন্য কোনো উৎস, বা কোনো উৎসের আয়ের জন্য হিসাবরক্ষণ পদ্ধতি ও অন্যান্য যাচাই মানদণ্ড নির্ধারণ করিতে পারিবে।

(৪) পূর্ববর্তী বিধানসমূহ ক্ষুণ্ন না করিয়া, কোনো কোম্পানি International Accounting Standards (IAS), International Financial Reporting Standards (IFRS) ১[, IFRS for SMEs] ও বাংলাদেশে বলবৎ সংশ্লিষ্ট আইন অনুযায়ী হিসাব রক্ষণ এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত করিবে।

সংশোধনী টীকা

  1. ১২০২৫–২৬“, IFRS for SMEs” চিহ্ন ও শব্দগুলি “(IFRS)” শব্দ ও বন্ধনীর পর অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৫৫ ধারাবলে সন্নিবেশিত।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

আয় হিসাব করতে হবে আপনি নিয়মিতভাবে যে হিসাবরক্ষণ পদ্ধতি মানেন, সেই অনুযায়ী। পদ্ধতি বদলাতে চাইলে উপকর কমিশনারের অনুমতি লাগে। কোম্পানিকে IAS, IFRS বা IFRS for SMEs অনুযায়ী হিসাব রাখতে হবে।

মনে রাখুন

  • নগদ ভিত্তিতে নাকি উপচিত (accrual) ভিত্তিতে হিসাব রাখেন, যা-ই হোক, প্রতি বছর একই পদ্ধতি মানতে হবে।
  • পদ্ধতি বদলাতে চাইলে উপকর কমিশনারের কাছে আবেদন করতে হবে। আয় স্পষ্টভাবে প্রতিফলিত হলে তিনি অনুমোদন দিতে পারেন।
  • NBR বিধি দিয়ে কোনো ব্যবসার জন্য নির্দিষ্ট হিসাবপদ্ধতি নির্ধারণ করতে পারে।
  • কোম্পানি IAS, IFRS, IFRS for SMEs আর বাংলাদেশের প্রযোজ্য আইন অনুযায়ী হিসাব ও আর্থিক প্রতিবেদন তৈরি করবে।

উদাহরণ

  1. ১একজন পরামর্শক এতদিন নগদ ভিত্তিতে হিসাব রাখতেন (টাকা পেলে আয়)। এ বছর থেকে তিনি উপচিত ভিত্তিতে (কাজ শেষ হলে আয়) যেতে চান।
  2. ২নিজে থেকে বদলাতে পারবেন না। উপকর কমিশনারের কাছে আবেদন করে অনুমোদন নিতে হবে।

সাম্প্রতিক পরিবর্তন

অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ কোম্পানির জন্য গ্রহণযোগ্য মানের তালিকায় “IFRS for SMEs” যোগ করেছে।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.