Skip to content

অংশ ৫: আয় পরিগণনা · অষ্টম অধ্যায়: অন্যান্য উৎস হইতে আয়

ধারা ৬৮ — অন্যান্য উৎস হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন

Income Tax Act, 2023 · Section 68

আইনের মূল পাঠ

৬৮। (১) এই আইনের বিধানাবলি সাপেক্ষে, কোনো আয়বর্ষে কোনো ব্যক্তির “অন্যান্য উৎস হইতে আয়” খাতে আয় পরিগণনার ক্ষেত্রে, উক্ত ব্যক্তি কর্তৃক কেবল সংশ্লিষ্ট আয় অর্জনের উদ্দেশ্যে, মূলধনি বা ব্যক্তিগত ব্যয় নহে এইরূপ ব্যয় খরচ হিসাবে অনুমোদনযোগ্য হইবে।

(২) ধারা ৬৭ এর উপ-ধারা (৫) ও (৬) ব্যতীত ধারা ৬৭ এর অন্যান্য উপ-ধারার অধীন আয় পরিগণনার ক্ষেত্রে কোনপ্রকারের ব্যয় অনুমোদিত হইবে না।

(৩) উপ-ধারা (১) এর অধীন খরচ অনুমোদনের ক্ষেত্রে, উক্ত খরচের যৌক্তিকতা বিবেচনা করিতে হইবে।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

অন্যান্য উৎসের আয় থেকে শুধু সেই খরচ বাদ যায় যা কেবল এই আয় অর্জনের জন্য করা হয়েছে এবং যা মূলধনি বা ব্যক্তিগত নয়। ধারা ৬৭ এর বেশিরভাগ ক্ষেত্রে (যেমন অব্যাখ্যাত টাকা, লটারি) কোনো খরচই বাদ যায় না।

মনে রাখুন

  • খরচ অনুমোদনের শর্ত: শুধু এই আয়ের জন্য, মূলধনি বা ব্যক্তিগত নয়, আর যৌক্তিক।
  • ধারা ৬৭ এর উপ-ধারা (৫) ও (৬) ছাড়া বাকি সব উপ-ধারার আয়ের বিপরীতে কোনো খরচ অনুমোদিত নয়।

উদাহরণ

  1. ১লটারিতে ১০ লক্ষ টাকা জিতলেন, টিকিট কিনেছিলেন ৫০০ টাকায়। টিকিটের ৫০০ টাকা খরচ হিসেবে বাদ যাবে না, পুরো ১০ লক্ষ টাকাই আয়।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.