অংশ ৭: কর পরিশোধ · প্রথম অধ্যায়: নিবাসী হইতে কর কর্তন
ধারা ১০০ — বিমার কমিশনের অর্থ হইতে কর্তন
Income Tax Act, 2023 · Section 100
আইনের মূল পাঠ
১০০। কমিশন বা অন্য কোনো উপায়ে সম্মানি বা পুরষ্কারের মাধ্যমে বিমা গ্রহণের জন্য আহ্বান বা বিমা সংগ্রহের ব্যবসাসহ বিমা পলিসির ধারাবাহিকতা বজায় রাখা, নবায়ন বা পুনরুজ্জীবনের সহিত সম্পর্কিত ব্যবসার জন্য কোনো অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত অঙ্ক গ্রহীতার হিসাবে জমা প্রদানকালে বা উক্ত অঙ্কের অর্থ নগদ বা চেক বা ড্রাফট বা অন্য যেকোনো মাধ্যমে প্রদানকালে, যাহা আগে ঘটে, উক্ত অঙ্কের উপর পাঁচ শতাংশ (৫%) হারে কর কর্তন করিবেন।
সহজ ভাষায় বুঝুন
মেন্টরের নোট · Unidara Associates
বিমা এজেন্টকে বিমা সংগ্রহ, পলিসি নবায়ন বা পুনরুজ্জীবনের জন্য কমিশন বা পুরস্কার দেওয়ার সময় ৫% কর কাটতে হবে। হিসাবে জমা বা নগদ, চেক বা অন্য মাধ্যমে পরিশোধ, যেটা আগে হয়, তখনই।
মনে রাখুন
- হার: ৫%।
- প্রযোজ্য: বিমা এজেন্টের কমিশন, সম্মানী বা পুরস্কার।
- সময়: জমা বা পরিশোধ, যেটা আগে।
উদাহরণ
- ১একজন বিমা এজেন্ট এক মাসে নতুন পলিসি আর নবায়নের জন্য ৬০,০০০ টাকা কমিশন পাবেন।
- ২বিমা কোম্পানি ৩,০০০ টাকা কেটে রাখবে, এজেন্ট পাবেন ৫৭,০০০ টাকা।
বিশেষজ্ঞ বিশ্লেষণ
নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে
নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন
বিমা এজেন্টদের আয় ছড়ানো ও অনিয়মিত, তাই কমিশনের উৎসেই ৫% কর্তন।
এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।
