Skip to content

অংশ ৭: কর পরিশোধ · প্রথম অধ্যায়: নিবাসী হইতে কর কর্তন

ধারা ৯৩ — অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, ইত্যাদি ব্যক্তিকে পরিশোধিত অর্থ হইতে কর্তন

Income Tax Act, 2023 · Section 93

আইনের মূল পাঠ

৯৩। (১) কোনো চলচ্চিত্র, নাটক বা টেলিভিশন বা রেডিও প্রোগ্রাম ক্রয়ের উদ্দেশ্যে ইহার আংশিক বা পূর্ণ অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত অর্থ পরিশোধকালে বা প্রাপকের হিসাবে জমা প্রদানকালে পরিশোধিত বা পরিশোধযোগ্য অর্থের উপর ১০% (দশ শতাংশ) হারে কর কর্তন করিবেন।

(২) কোনো ব্যক্তি চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন বা কোনো টেলিভিশন বা রেডিও প্রোগ্রামে অভিনয় করিবার জন্য অন্য কোনো ব্যক্তিকে আংশিক বা পূর্ণ অর্থ পরিশোধকালে বা প্রাপকের হিসাবে জমা প্রদানকালে পরিশোধযোগ্য বা পরিশোধিত অর্থের উপর ১০% (দশ শতাংশ) হারে কর কর্তন করিবেন।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

চলচ্চিত্র, নাটক, টিভি বা রেডিও অনুষ্ঠান কেনার জন্য টাকা দিলে ১০% কর কাটতে হবে। আর চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন, টিভি বা রেডিও অনুষ্ঠানে অভিনয়ের জন্য কাউকে টাকা দিলেও ১০% কর কাটতে হবে।

ধাপে ধাপে বুঝি

  1. ১উপ-ধারা (১): টিভি চ্যানেল বা প্ল্যাটফর্ম যখন কোনো প্রযোজকের কাছ থেকে অনুষ্ঠান বা চলচ্চিত্র কেনে, তখন আংশিক বা পূর্ণ পরিশোধের সময় ১০%।
  2. ২উপ-ধারা (২): অভিনেতা বা অভিনেত্রীকে অভিনয়ের পারিশ্রমিক দেওয়ার সময় ১০%।
  3. ৩এই ধারায় “নির্দিষ্ট ব্যক্তি” শব্দটা নেই। যিনিই এই ধরনের পরিশোধ করেন, তাকেই কাটতে হবে।

মনে রাখুন

  • অনুষ্ঠান বা চলচ্চিত্র কেনা: ১০%।
  • অভিনয়ের পারিশ্রমিক: ১০%।
  • পরিশোধ বা জমা, যেটা আগে।

উদাহরণ: বিজ্ঞাপনচিত্রের শিল্পী

  1. ১একটি বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান একজন অভিনেত্রীকে একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের জন্য ২,০০,০০০ টাকা দেবে।
  2. ২কর্তন = ২০,০০০ টাকা। অভিনেত্রী পাবেন ১,৮০,০০০ টাকা, আর তার রিটার্নে এই কর সমন্বয় হবে।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

বিনোদন খাতে আয় অনিয়মিত আর অনেক শিল্পী রিটার্ন দেন না। পরিশোধের সময় ১০% কেটে নিলে তাদের আয় কর জালে আসে।

কর পরিকল্পনার দৃষ্টিতে

শিল্পী হিসেবে প্রতিটি কাজের কর্তনের সনদ রাখুন। বছরে মোট আয় কম হলে রিটার্নে ফেরত দাবি করা যায়, আর বেশি হলে বাকি কর অগ্রিম কিস্তিতে দিন।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.