Skip to content

অংশ ৭: কর পরিশোধ · তৃতীয় অধ্যায়: উৎসে কর সংগ্রহ

ধারা ১৩৯ — নৌযান পরিচালনা হইতে কর সংগ্রহ

Income Tax Act, 2023 · Section 139

আইনের মূল পাঠ

১৩৯। (১) Inland Shipping Ordinance, 1976 (Ordinance No. LXXII of 1976) এর অধীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত Ordinance এর section 9 এর অধীন কোনো নৌযানকে সার্ভে সার্টিফিকেট প্রদান করিবেন না বা section 12 এর অধীন সার্ভে সার্টিফিকেট নবায়ন করিবেন না, যদি না সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি বা সার্ভে সার্টিফিকেট নবায়নের আবেদনের সহিত নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে পরিশোধিত অগ্রিম কর জমার চালান সংযুক্ত করা হয়, যথা:-

সারণী

ক্রমিক নং

নৌযানের বর্ণনা

অগ্রিম কর (টাকা )

(১)

(২)

(৩)

১।

অভ্যন্তরীণ নৌ-পথে যাত্রী পরিবহনে নিয়োজিত নৌ-যানের ক্ষেত্রে

দিবাকালীন যাত্রী পরিবহনের ক্ষমতার ভিত্তিতে যাত্রী প্রতি ১২৫ (একশত পঁচিশ) টাকা।

২।

অভ্যন্তরীণ নৌ-পথে মালামাল পরিবহনে নিয়োজিত কার্গো, কন্টেইনার (মাল্টিপারপাস) বা কোস্টারের ক্ষেত্রে

মালামাল পরিবহনের ক্ষমতার ভিত্তিতে গ্রস টনেজ প্রতি ১৭০ (একশত সত্তর) টাকা।

৩।

অভ্যন্তরীণ নৌ-পথে মালামাল পরিবহনে নিয়োজিত ডাম্পবার্জের ক্ষেত্রে

মালামাল পরিবহনের ক্ষমতার ভিত্তিতে গ্রস টনেজ প্রতি ১২৫ (একশত পঁচিশ) টাকা।

(২) যেইক্ষেত্রে একাধিক বৎসরের জন্য সার্ভে সার্টিফিকেট প্রদান বা সার্ভে সার্টিফিকেট নবায়ন করা হয় সেইক্ষেত্রে উপ-ধারা (১) এর অধীন পরিশোধতব্য কর সার্ভে সার্টিফিকেট প্রদান বা সার্ভে সার্টিফিকেট নবায়নের বৎসরের পরবর্তী বৎসর বা কোনো বৎসরের ৩০ জুন তারিখ বা তৎপূর্বে সংগ্রহ করিতে হইবে।

(৩) যেইক্ষেত্রে কোনো বৎসর কোনো ব্যক্তি উপ-ধারা (২) অনুযায়ী অগ্রিম কর পরিশোধে ব্যর্থ হন, সেইক্ষেত্রে পরবর্তী বৎসরে উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ ক+খ নিয়মে নির্ধারিত হইবে, যেখানে-

ক = পূর্ববর্তী বৎসর বা বৎসরগুলোতে অপরিশোধিত অগ্রিম করের পরিমাণ, এবং

খ = পরিশোধের বৎসরে উপ-ধারা (১) অনুযায়ী পরিশোধিতব্য অগ্রিম করের পরিমাণ ।

(৪) এই ধারায় “নৌ-যান (Inland Ship)” এবং “অভ্যন্তরীণ নৌ-পথ (Inland Water)” বলিতে Inland Shipping Ordinance, 1976 (Ordinance No. LXXII of 1976) এ সংজ্ঞায়িত যথাক্রমে “Inland Ship” এবং “Inland Water” কে বুঝাইবে।

সহজ ভাষায় বুঝুন

মেন্টরের নোট · Unidara Associates

অভ্যন্তরীণ নৌপথের নৌযান (লঞ্চ, কার্গো, বার্জ) সার্ভে সার্টিফিকেট নেওয়া বা নবায়নের সময় অগ্রিম কর দিতে হবে: যাত্রীবাহী নৌযানে যাত্রীপ্রতি ১২৫ টাকা, কার্গো, কন্টেইনার বা কোস্টারে গ্রস টনেজ প্রতি ১৭০ টাকা, আর ডাম্পবার্জে গ্রস টনেজ প্রতি ১২৫ টাকা।

মনে রাখুন

  • যাত্রীবাহী: দিনের যাত্রী ধারণক্ষমতা অনুযায়ী যাত্রীপ্রতি ১২৫ টাকা।
  • কার্গো, কন্টেইনার, কোস্টার: গ্রস টনেজ প্রতি ১৭০ টাকা।
  • ডাম্পবার্জ: গ্রস টনেজ প্রতি ১২৫ টাকা।
  • ধারা ১৬৩(৩) অনুযায়ী এই কর সংশ্লিষ্ট নৌযানের আয়ের উপর চূড়ান্ত করদায়, ফেরত বা অন্য আয়ের সাথে সমন্বয় হয় না।

উদাহরণ

  1. ১একটি লঞ্চের দিনের যাত্রী ধারণক্ষমতা ৮০০ জন। সার্ভে সার্টিফিকেট নবায়নে অগ্রিম কর = ৮০০ × ১২৫ = ১,০০,০০০ টাকা।
  2. ২একটি ১,০০০ গ্রস টনের কার্গো জাহাজে = ১,০০০ × ১৭০ = ১,৭০,০০০ টাকা।

বিশেষজ্ঞ বিশ্লেষণ

নীতি, প্রশাসন, আইন ও হিসাব, চার দিক থেকে

করবর্ষ ২০২৬–২৭ অনুযায়ী

নীতিগত উদ্দেশ্য: আইনটা কেন এমন

অভ্যন্তরীণ নৌপরিবহন খাতের আয় নথিভুক্ত করতে সার্ভে সার্টিফিকেটের সাথে ধারণক্ষমতাভিত্তিক অগ্রিম কর।

এই বিশ্লেষণ Unidara Associates এর শিক্ষামূলক ব্যাখ্যা, NBR এর দাপ্তরিক মত নয়। আপনার নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্তের আগে পরামর্শ নিন।

Talk to us

Tell us what you need on WhatsApp or by phone. A licensed practitioner looks at your case and gives you a fixed quote before any work starts.

01317-028002info@unidaraassociates.bd

Have a deadline coming up? Let’s get it filed.

Tell us what you need. A licensed practitioner reviews your case and sends a fixed quote before any work starts.